সরকারের সঙ্গে জোটে যাবো না: তৈমূর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের সঙ্গে জোটে যাবো না: তৈমূর
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



সরকারের সঙ্গে জোটে যাবো না: তৈমূর

আওয়ামী লীগ সরকারের সঙ্গে তৃণমূল বিএনপি কোন জোটে যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব এড. তৈমূর আলম খন্দকার। শনিবার (৯ ডিসেম্বর) বিকালে রূপসী খন্দকার বাড়িতে মহিলা নেত্রীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদেরকে এ কথা জানান তিনি।

এড. তৈমূর আলম খন্দকার বলেন, আমরা সরকার বিরোধী লোক হওয়ার পরও আজকে নির্বাচনে আসছি। তৃণমূল বিএনপির নেতৃত্বে জোট হবে। আমরা প্রথম থেকেই বলে আসছি সরকারের সঙ্গে আমরা কোন জোটে যাবো না। ২০১৪ এবং ২০১৮ সালের মতো সরকারী দল কেন্দ্র দখল করে যদি সীল মারে তাহলে ভোট সুষ্ঠু হবে না।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের এখন গণহারে সাজা দেওয়া হচ্ছে। এই সাজা দেওয়া জনমনে একটা বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন হলে আমরা মাঠে আন্দোলন করে যাবো।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৩৭   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ