বন্দরে আগুনে পুড়লো ৫ দোকান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে আগুনে পুড়লো ৫ দোকান
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



বন্দরে আগুনে পুড়লো ৫ দোকান

নারায়নগঞ্জের বন্দর উপজেলায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৪টি ফার্নিচার দোকানসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। শনিবার (৯ ডিসেম্বর) ভোরে উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের নবীগঞ্জ কাইতাখালি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিক ভাবে ধারনা করছে।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় অমল সূত্র ধর এর ২টি ও আব্দুল সালাম মিয়ার ২ টি ফার্নিচারের দোকানসহ ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন পুড়ে যাওয়া ৫টি দোকানের প্রায় ৬০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ মালিক পক্ষ দাবি করেন। আর অগ্নিকাণ্ডের স্থান থেকে প্রায় ৫০ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

তবে অগ্নিকান্ডের ঘটনায় আহত বা নিহতের কোন খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩৯   ৪৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর
দুর্গোৎসব শেষ না হওয়া পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ : এমপি খোকন তালুকদার
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
সব সম্প্রদায়ের অংশগ্রহণে গড়তে চাই মানবিক বাংলাদেশ : ত্রাণমন্ত্রী
সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি
লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
লালনের মানবতাবাদী দর্শন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে -আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ