পেঁয়াজ ব্যবসায়ীরা কোনো নৈতিকতাই রাখলেন না : বাণিজ্য সচিব

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » পেঁয়াজ ব্যবসায়ীরা কোনো নৈতিকতাই রাখলেন না : বাণিজ্য সচিব
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩



পেঁয়াজ ব্যবসায়ীরা কোনো নৈতিকতাই রাখলেন না : বাণিজ্য সচিব

পেঁয়াজ ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় কোনো নৈতিকতাই রাখলেন না’ বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করল আর দেশে এক দিনের ব্যবধানে পণ্যটির দাম হঠাৎ করে বেড়ে গেল। যিনি এক দিন আগে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করলেন, পরদিন তিনি কিভাবে সেটার দাম ২০০ টাকা রাখেন? এটা তো দায়িত্বশীল আচরণ নয়। দাম বাড়তে তো সময় লাগার কথা।

নিত্যপণ্যের সংকট তৈরি হলেই অনেক ব্যবসায়ী এর সুযোগ নিয়ে থাকেন বলে মন্তব্য করেন তপন কান্তি ঘোষ।

এর আগে, বৃহস্পতিবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী মার্চ মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই খবর পাওয়ার পর পরই দেশের বাজারে পেঁয়াজের দাম রাতারাতি দ্বিগুণের বেশি বেড়েছে। দেশের বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা দরে।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৫৩   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ
চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ