ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬



ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২

ধানমণ্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। এ সময় হট্টগোলের সৃষ্টি হলে তাকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ। এ সময় কুমিল্লা থেকে আসা আরো এক নারীকেও আটক করা হয়।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে আজ ধানমণ্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দেন ঢাবির এই অধ্যাপক। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’

পরে এদিন বিকেলে ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে যান আ ক ম জামাল উদ্দীন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, জামাল উদ্দীন ওই এলাকায় গেলে সেখানে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:২০   ১৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ, ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা
দেশের ১,৪৯৮ পর্যটন স্থান নিয়ে মহাপরিকল্পনা চূড়ান্তের কাজ চলছে
ভূমি সেবায় হয়রানি বন্ধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর তাগিদ ভূমিমন্ত্রীর
সর্বজনীন পেনশনের আওতায় আসবেন কৃষক-শ্রমিক ও ব্যবসায়ীরা
চামড়া শিল্পের সংকট মোকাবিলায় ১৩ দফা প্রস্তাব এলএফবির
জুলাই গণঅভ্যুত্থান ১৮ বছরের গণতান্ত্রিক আন্দোলনের পরিণতি: সংস্কৃতিমন্ত্রী
আর্থিক প্রতিবেদনে স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির
যেকোনো অস্থিরতা মোকাবিলায় প্রস্তুত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তিনির্ভর ও কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে পৃথক স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ