না.গঞ্জের সদর ইউএনও’র সাথে বিডি ক্লিনের শুভেচ্ছা বিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জের সদর ইউএনও’র সাথে বিডি ক্লিনের শুভেচ্ছা বিনিময়
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩



না.গঞ্জের সদর ইউএনও’র সাথে বিডি ক্লিনের শুভেচ্ছা বিনিময়

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলামের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন স্বেচ্ছাসেবী সংগঠন নারায়ণগঞ্জ বিডি ক্লিন । সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এ শুভেচ্ছা বিনিময় হয়।

শুভেচ্ছা বিনিময়ে নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, আমি পূর্বের কর্মস্থলে থাকা অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সঙ্গে কাজ করেছি। তাদের কাজ আমার খুব ভালো লেগেছে। আগামীতে নারায়ণগঞ্জেও আমি বিডি ক্লিনকে নিয়ে কাজ করতে চাই। পরিচ্ছন্নতা কর্মসুচির পাশাপাশি বাল্য বিবাহ, মাদক, ইভটিজিংসহ নানা অপরাধ প্রতিরোধে আমরা কাজ করবো। আমি সদর উপজেলায় যে কয়দিন আছি, দাপ্তরিক কাজের বাইরেও ভালো কিছু করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসারসহ বিডি ক্লিন নারায়ণঞ্জ’র উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, জেলা সমন্বয়ক এস এম বিজয় এবং বিডি ক্লিন সদর উপজেলা কমিটির সদস্যবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৩৩   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ