বন্দরে প্রাইভেট কারে মিলল ৩৮ কেজি গাঁজা, গ্রেফতার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে প্রাইভেট কারে মিলল ৩৮ কেজি গাঁজা, গ্রেফতার ১
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩



বন্দরে প্রাইভেট কারে মিলল ৩৮ কেজি গাঁজা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের বন্দর থেকে ৩৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১০ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিন থানাধীন দুরিবাতগ্রাম গ্রামের জামালের ছেলে মো. রনি (৩৬)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি মো. রনি (৩৬) পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত সে কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১৯   ৬০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ