জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালার খসড়া অনুমোদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালার খসড়া অনুমোদন
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩



জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালার খসড়া অনুমোদন

‘জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা-২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভায় জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা-২০২৩ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবা বাংলাদেশে খুবই ভালো একটি ক্ষেত্র। ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবায় আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন প্রয়োজনে স্বেচ্ছাসেবা করে। স্বেচ্ছাসেবা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ভালোভাবে কাজ করছে। তাদের কাজকে সহযোগিতা করার জন্য, তাদের কীভাবে আরও উৎসাহিত করা যায় সেগুলো নিশ্চিত করার জন্য এই নীতিমালা করা হয়েছে। স্বেচ্ছাসেবীদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। তাদের ছবিসহ আইডি কার্ড থাকবে। তাদের সুরক্ষা দিতে হবে। কাজ করতে গিয়ে তারা যদি আইনগত কোনো সমস্যায় পড়েন সেখানেও তাকে সহযোগিতা করা হবে। এই বিষয়গুলো দেখভাল করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর নেতৃত্বে একটি কাউন্সিল গঠিত হবে।

তিনি আরও বলেন, সারা বিশ্বে স্বেচ্ছাসেবকদের চাহিদা আছে। বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা যাতে বিভিন্ন দেশে কাজ করতে পারে সেজন্য তাদের প্রশিক্ষিত করা হবে। শিক্ষার্থীরা যাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারে তাদের উৎসাহিত করার কথা বলা হয়েছে। স্কাউট, বিএনসিসি, গার্লস গাইডের মাধ্যমে যেসব কাজ করে সেগুলোকে স্বীকৃতি দিতে বলা হয়েছে। যারা ভালো কাজ করবে তাদের জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:১৬:৩৬   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ