অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি

প্রথম পাতা » আন্তর্জাতিক » অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩



অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী কেয়ার্নস ও পোর্ট ডগলাস মঙ্গলবার গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় জ্যাসপারের আগমনের প্রস্তুতি গ্রহন করছে। জ্যাসপারের বাতাসের ধ্বংসাত্মক গতি এবং আশঙ্কাজনক বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ক্যাটাগরি ওয়ান ঝড়টি ধীরে ধীরে কোরাল সাগর জুড়ে মন্থন করছে, ঘূর্ণিঝড়ের মূল অংশ বুধবার (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ২৩০০টায়) মধ্যাহ্নের দিকে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র।
ঝড়টি গ্রেট ব্যারিয়ার রিফের উভয় প্রবেশদ্বারের দুটি পর্যটন নগরী কেয়ার্নস ও পোর্ট ডগলাসের দিকে অগ্রসর হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এটি একটি ক্যাটাগরি টু ঝড়ে শক্তিশালী হয়ে প্রতি ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে আনবে, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত ও জোয়ারের আশঙ্কা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর সিনিয়র আবহাওয়াবিদ মরিয়ম ব্র্যাডবেরি বলেছেন, ‘ধ্বংসাত্মক’ ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ ঘরের বেড়া, ছাদ ও অন্যান্য সম্পত্তির ক্ষতি সম্পর্কে সতর্ক করছে এবং ঝড়টি আসার আগে বাসিন্দাদের আলগা জিনিস বেঁধে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৫০   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় : হেগসেথের স্বীকারোক্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত
ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি
সংকটাপন্ন কিউবায় তেল পৌঁছাতে যাচ্ছে রুশ ট্যাংকার
‘পুতিন ইরানকে সাহায্য করছেন, অথচ নেতানিয়াহু রাশিয়া- ইউক্রেনের মধ্যে ভারসাম্য চান’
ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ