ইসরাইলকে ‘আরও সতর্ক’ হতে হবে: বাইডেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলকে ‘আরও সতর্ক’ হতে হবে: বাইডেন
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩



ইসরাইলকে ‘আরও সতর্ক’ হতে হবে: বাইডেন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলকে ‘আরও সতর্ক’ হতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বাইডেন এ মন্তব্য করেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এদিন বাইডেন বলেন,

আমি চাই না ইসরাইল হামাসকে তাড়া করা বন্ধ করুক। তবে কীভাবে বেসামরিক জনগণের জীবন বাঁচানো যায় আমরা সেদিকে জোর দিতে চাই।

গাজা যুদ্ধের পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকের জন্য ইসরাইল সফরে গেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। ধারণা করা হচ্ছে, পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর মধ্যেই এমন মন্তব্য করলেন বাইডেন।

এর আগে, ইসরাইলের হামলায় গাজার বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় নেতানিয়াহু সরকার আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেন জো বাইডেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে গিয়ে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) তিনি এ মন্তব্য করেন।

বাইডেন বলেন,

বোমা হামলায় গাজায় হাজার হাজার বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় ইসরাইল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে।

এছাড়া সোমবার (১১ ডিসেম্বর) হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে বাইডেন বলেন,

তারা (ইসরাইল) হামাসকে নির্মূল করা না পর্যন্ত আমরা তাদের সামরিক সহায়তা দিয়ে যাব। কিন্ত আমাদের সতর্ক থাকতে হবে। তাদেরকেও (ইসরাইল) সতর্ক থাকতে হবে। রাতারাতি বিশ্ব সম্প্রদায়ের মত পাল্টে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৩৬   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ