আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না : এনামুল হক শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না : এনামুল হক শামীম
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩



আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না : এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। আওয়ামী লীগের শক্তিই হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। দেশের উন্নয়ন ও আওয়ামী লীগের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। বিজয়ের মাসে বিজয়ের দৃপ্ত শপথ নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে।

আজ(শুক্রবার) শরীয়তপুরের নড়িয়ার নশাসন ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণসংযোগ এবং শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের সৃষ্টিই হয়েছে, এদেশের মানুষের হাঁসি ফোঁটানোর জন্য। তাই আওয়ামী লীগের বিজয় মানে শেখ হাসিনার বিজয়। আর শেখ হাসিনার বিজয় মানে বাংলাদেশের বিজয়।

এনামুল হক শামীম বলেন, লাগাতার ভুল রাজনীতির চোরাবালিতে আটকে থাকা বিএনপি ক্রমেই দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি ও তাদের দোসরা কখনো এদেশের উন্নয়ন চায় নি। তারা সবসময় নিজেদের উন্নয়ন ব্যস্ত ছিলো। তাই বিএনপি ও তাদের দোসরদের এদেশের মানুষ আর কখনো ক্ষমতায় দেখতে চায় না। এদেশের জনগণ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার পক্ষেই থাকবে।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও নশাসন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল আমীন রতন, সহ-সভাপতি মোস্তফা আকন, সাধারণ সম্পাদক মাসুদ রানা স্বপন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম দেওয়ান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম, ইউনিয়ন যুবলীগের সভাপতি তাইজুল সরদার, সাধারণ সম্পাদক ওয়ালীউল্যাহ, সাংগঠনিক সম্পাদক ডিএম আরিফ, ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইমরান বেপারী প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৯:১২:৩৭   ৪৬৮ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল
রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্য হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ
সদরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ইয়াবাসেবীর কারাদণ্ড
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেনায় জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ