মুম্বাই-এ যথাযোগ্য মর্যাদায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » মুম্বাই-এ যথাযোগ্য মর্যাদায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালিত
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩



মুম্বাই-এ যথাযোগ্য মর্যাদায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালিত

বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই, গতকাল যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ, বিশেষ মোনাজাত এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের উপ-হাইকমিশনার চিরঞ্জীব সরকার দিবসের সূচনা করেন। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।

আলোচনা সভায় মুম্বাই-এ নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার বাঙালি জাতির মুক্তির সংগ্রামে জাতির পিতা এবং অসংখ্য আত্মত্যাগকারী সূর্যসন্তান, শহিদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। চিরঞ্জীব সরকার উল্লেখ করেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন আন্দোলনের-সংগ্রামের মধ্য দিয়ে জাতিকে ধীরে ধীরে মুক্তি সংগ্রামের জন্য প্রস্তুত করেন। আর এ সংগ্রামের অগ্রভাগে থাকা বুদ্ধিজীবীরা তাঁদের ক্ষুরধার লেখনির মাধ্যমে দেশে ও বিদেশে বাংলাদেশের পক্ষে জনমত তৈরিতে অবদান রাখেন। কিন্তু বিজয়ের প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে আজকের দিনে হানাদার বাহিনী এ হত্যাযজ্ঞ চালায়। তদুপরি বর্তমান সরকারের নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ব্যর্থ করে আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশকে আরো এগিয়ে নিতে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।

বিশেষ মোনাজাতে স্বাধীনতা সংগ্রামের সকল শহিদসহ জাতির পিতা এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, উন্নতি এবং চলমান বিশ্ব অস্থিতিশীল পরিস্থিতি হতে উত্তরণ কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে মুম্বাই-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপ-হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৫৭   ৩৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পাকিস্তানে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ