স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩



স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সীলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে গণভবনে এগুলো অবমুক্ত করেন শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জুনাইদ আহমেদ পলককসহ আরও অনেকে।

এর আগে সকাল ৮টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে নিজে এবং পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শেখ হাসিনা।

তার আগে সকাল ৬টা ৩৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সভাপতি হিসেবে আবার শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:৩৫   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ব্যর্থ প্রেমের জেরে ছুরিকাঘাত, গুরুতর আহত স্কুলছাত্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ