জি এম কাদেরকে হত্যার হুমকি, মেসেজে যা লেখা ছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জি এম কাদেরকে হত্যার হুমকি, মেসেজে যা লেখা ছিল
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩



জি এম কাদেরকে হত্যার হুমকি, মেসেজে যা লেখা ছিল

অজ্ঞাতনামা ফোন নম্বর থেকে মেসেজ প্রদান করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

গত ১৩ ডিসেম্বর রাত ৪টার দিকে মেসেজ পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, স্যারের (জি এম কাদের) নম্বরে অজ্ঞাতনামা এক ব্যক্তি মেসেজ প্রদান করে। সেখানে বলা হয়েছে, আসন্ন নির্বাচন থেকে সরে না আসলে তাকে ও দেশ-বিদেশে অবস্থান করা তার পরিবার-পরিজনকে হত্যা করা হতে পারে।

তিনি বলেন, স্যার আইনে বিশ্বাসী। তাই তিনি বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করে রাখতে আমাকে নির্দেশ প্রদান করেছেন। তার কথামতো গত ১৪ ডিসেম্বর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডিতে বলা হয়, ‘অজ্ঞাতনামা ব্যক্তির ফোন নম্বর +৩৫১****** থেকে গত ১৩ ডিসেম্বর রাত ৪টা ৩ মিনিটের দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের ফোন নম্বর ০১৬১১****** তে মেসেজ প্রদানের মাধ্যমে তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করা হয়।

উক্ত ব্যক্তির কথামতো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে জি এম কাদেরসহ তার পরিবার ও আত্মীয়-স্বজনদেরকে প্রাণনাশ করা হবে। এমতবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান, তার পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

বাংলাদেশ সময়: ১৪:১৬:৪৪   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ব্যর্থ প্রেমের জেরে ছুরিকাঘাত, গুরুতর আহত স্কুলছাত্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ