শাহজালালে ৪ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহজালালে ৪ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



---

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম স্বর্ণালংকার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এমিরেটস এয়ারলাইনসের বিমানে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদফতর জানায়, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন শেষ করা পর EH0738402 নম্বর পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা।

তারা আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪৭   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ