রংপুরে জাকের পার্টির সব প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে জাকের পার্টির সব প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



রংপুরে জাকের পার্টির সব প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রংপুরের চারটি সংসদীয় আসন থেকে জাকের পার্টির চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন প্রার্থীরা।

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জাকের পার্টির প্রার্থী ও রংপুর জেলা জাকের পার্টির সভাপতি আশরাফ উজ জামান, রংপুর-৩ (সদর) আসনে জাকের পার্টির মহিলা ফ্রন্টের সভানেত্রী আঞ্জুমান আরা লাকী, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে শামীম আহমেদ এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বেদারুল ইসলাম।

মনোনয়ন প্রত্যাহার শেষে জাকের পার্টির রংপুর জেলা সভাপতি আশরাফ উজ জামান বলেন, আমাদের কাছে মনে হয়েছে যে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এ নির্বাচন ২০১৪ এবং ২০১৮ সালের মতো একটি সাজানো নির্বাচন। তাই কেন্দ্রীয় সিদ্ধান্তে আমরা সারাদেশের মতো রংপুরের চারটি সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছি।

রংপুরের ছয়টি আসনের মধ্যে চারটিতে মনোনয়ন জমা দিয়েছিলেন জাকের পার্টির প্রার্থীরা। যাচাই-বাছাইয়ে চারজনের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৫৩   ৩৯৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ