ঘুমন্ত সন্তানদের পাশে মাকে হত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘুমন্ত সন্তানদের পাশে মাকে হত্যা
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



ঘুমন্ত সন্তানদের পাশে মাকে হত্যা

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর রডের আঘাতে ঘটনাস্থলেই নাজিরা আক্তার (২৭) নামের দুই সন্তানের জননী নিহত হয়েছেন। মৃত্যুর সময় মায়ের পাশেই ঘুমিয়ে ছিল তাদের দুই শিশু সন্তান। পরে ঘটনাস্থলে এসে মায়ের মৃতদেহের পাশে ঘুমন্ত দুই শিশুকে দেখতে পায় পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বাঘমারা মুজিব পল্লীতে। ঘাতক স্বামী দেলোয়ার হোসেন একই উপজেলার পাঁচহিস্যা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন তার স্ত্রী নাজিরা আক্তারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার পর তার হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করে। এ আঘাতের ফলে দেলোয়ার হোসেনের স্ত্রী নাজিরা আক্তার গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযান পরিচালনা করে ঘাতক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন।

ওসি শ্যামল বণিক বলেন, নিহত নাজিরার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সদর হাসপাতালে পাঠানো হবে। ঘাতক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৪৪   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ