বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ তথ্য অফিসের প্রামাণ্য চিত্র প্রদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ তথ্য অফিসের প্রামাণ্য চিত্র প্রদর্শন
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ তথ্য অফিসের প্রামাণ্য চিত্র প্রদর্শন

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের সরকারী সতিশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.রেজাউল করিম।
জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার হাজী নুরুল মোমেন। বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল হায়দার, সুনামগঞ্জ পৌরসভার উন্নয়ন কর্মকর্তা মো.নিজাম উদ্দিন, সরকারী এসসি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবাস চন্দ্র দাশ ও সাংবাদিক আল হেলাল মো. ইকবাল মাহমুদ।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় সভায় বাস্তব অভিজ্ঞতার আলোকে মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শুনান বীরমুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার হাজী নুরুল মোমেন।
সভার শুরুতে মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রায় দুশতাধিক শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৬:১৯   ৪৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিককে জরিমানা
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান অধ্যাপকের সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ