নৌকার প্রচারণায় টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটি

প্রথম পাতা » গোপালগঞ্জ » নৌকার প্রচারণায় টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটি
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



নৌকার প্রচারণায় টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার শুরুতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া উপকমিটি।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপকমিটির সভাপতি মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায় নেতারা। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

এ সময় চিত্রনায়ক জায়েদ খান, মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়িকা সিমলা, ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, সত্যজিৎ দাস রুপো, হাসানুল জামাল খান, রেহানা পারভীন, ফিরোজ মাহমুদ টিটোসহ বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া উপকমিটির সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালাবে এ কমিটি। যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেয় এজন্য লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১০:২০   ৩৪১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ