গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অফিস উদ্বোধন

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অফিস উদ্বোধন
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩



গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অফিস উদ্বোধন

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ি ভাই ভাই মাকের্টে এ অফিস উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ নির্বাচনী অফিসের উদ্বোধন করেন।
হিরণ ইউনিয়নের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হান্নান শেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দলের উপজেলা সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, আওয়ামী লীগ নেতা এস এম ই¯্রাফিল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, হিরণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, যুবলীগ নেতা শেখ কাইয়ুম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া এবং ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম রিমো বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। বিনিময়ে তিনি আমাদের কাছে কিছুই চাননি। এখন আমাদের সময় এসেছে তাঁকে কিছু দেয়ার। আমরা ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে নৌকা প্রতীকে ভোট দেব। ওই দিন আমরা কেন্দ্রে-কেন্দ্রে ভোট উৎসব করব।

বাংলাদেশ সময়: ১৬:১০:১৪   ৩৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার
গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে কোটালীপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ