সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ

প্রথম পাতা » গোপালগঞ্জ » সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম মুকসুদপুর উপজেলা অবসর প্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল।
মুকসুদপুর উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির (অসকস) সভাপতি হাচনাত জান মিয়ার সভাপতিত্বে এবং অসকসের ত্রাণ বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.)আবুল কালাম আজাদ মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত অনারারি লেফটেন্যান্ট (নেভি) সিরাজুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার (অব.) নূর আহমেদ, অসকস মুকসুদপুর শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) মোস্তফা আহমেদ এবং দপ্তর সম্পাদক কর্পোরাল (অব.) মো. কুদ্দুস মিয়া।
সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মুকসুদপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাইদ আহমেদ টুটুল, অসকস মুকসুদপুর শাখার সহ-সভাপতি সার্জেন্ট (অব.) বেলায়েত হোসেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার আবুল খায়ের, সার্জেন্ট (অব.) মোশারেফ হোসেন ও সার্জেন্ট (অব.) নূরুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করতে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধ থাকলে তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের পাশাপাশি যেকোনো বিপদ-আপদে একে অপরের পাশে দাঁড়ানো সম্ভব হবে। তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্রবাহিনীর সদস্যরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে অংশগ্রহণকারীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৪৯   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে কোটালীপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-আগুন
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ