ঝটপট চিকেন নাকি ভেজিটেবল মোমো?

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝটপট চিকেন নাকি ভেজিটেবল মোমো?
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



ঝটপট চিকেন নাকি ভেজিটেবল মোমো?

ঠান্ডা আবহাওয়ায় উষ্ণতা ছড়াবে গরম গরম চিকেন আর ভেজিটেবল মোমো। চাইনিজ এ খাবারটি ইচ্ছা করলেই ঝটপট বাড়িতে তৈরি করে নেয়া যায়। তাই আজ থাকছে সুস্বাদু এ খাবারটির সহজ একটি রেসিপি।

রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে নিয়ে আসতে খুব কম কয়েকটি উপাদানই যথেষ্ট। আসুন জেনে নেই সুস্বাদু মোমো বা বাঙালি ঝাল পুলি পিঠা তৈরির পদ্ধতি।

পুরের জন্য প্রয়োজনীয় উপকারণ: মাংস কিংবা সবজি যেকোনো পুর দিয়েই মোমো তৈরি করা যায়। তবে সবজি দিয়ে মোমো তৈরি করলে যদি এর সাথে মাশরুম দিতে পারেন তবে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে।

মাংস কিংবা সবজির পুরের জন্য যেকোনো মাংস (হাড় ছাড়া) অথবা বিভিন্ন প্রকার সবজি(গাজর, আলু, ক্যাপসিকাপ, টমেটো ইত্যাদি কুচি) নিয়ে নিন দুই কাপ।

পুর তৈরিতে মশলা প্রয়োজন হবে তেল পরিমাণমতো, পেঁয়াজ-আদা-রসুন কুচি, সয়া সস, লবণ, গোলমরিচ ও কাচা মরিচ ফালি।

মোমোর রুটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ: ময়দা ১ টেবিল চামচ, চালে গুঁড়া ৩ টেবিল চামচ, কুসুম গরম পানি ও লবণ পরিমাণ মতো।

যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি সসপ্যাানে সয়াবিন তেল দিয়ে সব মশলা দিয়ে বাদামী করে মাংস অথবা সবজি ভেজে নিন।

আরেকটি সসপ্যানে রুটির ডো তৈরি করতে চালের গুঁড়া, ময়দা, লবণ ও কুসুম গরম পানি দিয়ে মথে নিন। এবার রুটি তৈরির পিঁড়িতে পাতলা করে রুটি বেলে নিন। তাতে পুর দিয়ে চারপাশ বিভিন্ন ডিজাইনে আটকে দিন। চাইলে পুলি পিঠা তৈরির সাজেও এ কাজটি করতে পারেন।

এবার একটি গরম পানির হাড়ির ওপর কাপড় দিয়ে আটকে দিন। ওই কাপড়ের ওপরই লাইন ধরে সাজিয়ে দিন তৈরি মোমোগুলো। ভাপে সিদ্ধ হলে টমেটো সস দিয়ে গরম গরম উপভোগ করুন চীনের জনপ্রিয় এ খাবার।

বাংলাদেশ সময়: ১২:০৭:৫৯   ৫৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি
লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
লালনের মানবতাবাদী দর্শন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে -আইনমন্ত্রী
নারায়ণগঞ্জ বন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, আটক ৮
সরিষাবাড়ীতে সার ডিলার নিয়োগে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ