সোনারগাঁওয়ে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁওয়ে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, আটক ১
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



সোনারগাঁওয়ে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলা, আটক ১

দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় জাতীয় পার্টির মাইক বহনকারী গাড়িতে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশ একজনকে আটক করার খবর পাওয়া গেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার জামপুর বেলাবো এলাকায় জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলার ঘটনা ঘটে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ‘সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বেলাব গ্রামে সাড়ে ১১ ঘটিকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে (লাঙ্গল প্রতীক) নির্বাচনী প্রচারনা চলাকালীন অটোরিক্সা ও মাইক ভাংচুর করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আটককৃত ব্যক্তির তথ্য পাওয়া যায়নি।

নির্বাচনী প্রচারণার গাড়ির ড্রাইভার শাহ আলম বলেন, “নির্বাচনী প্রচারনা চলাকালীন পেরাবো গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুন্না (৩০), মাইন উদ্দিন (২৭), বেলাবো গ্রামের সাদেকের ছেলে রতন (২৫) অটোরিক্সা ও মাইক ভাংচুর করে আমাদের কে মারধর করে।

লিয়াকত হোসেন খোকা প্রচারণায় বাঁধা প্রসঙ্গে বলেন, “সোনারগাঁওয়ের মানুষকে হুমকি ধামকি দিয়ে কাজ না হওয়ায় হেরে যাওয়ার ভয়ে এখন মারধর ও ভাঙচুর করে জাতীয় পার্টিকে ধমানোর চেষ্টা করছে প্রতিপক্ষ”।

বাংলাদেশ সময়: ১৭:২৬:২৬   ৩৪৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদারে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে : দুর্যোগ প্রতিমন্ত্রী
নেত্রকোণায় ২৮ লাখ টাকার মাদকসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক
চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে : প্রধানমন্ত্রী
আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর প্রতিমন্ত্রীর
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ