বিশৃঙ্খলা করলে প্রার্থিতা বাতিলসহ লাখ টাকা জরিমানা হতে পারে : ইসি রাশেদা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশৃঙ্খলা করলে প্রার্থিতা বাতিলসহ লাখ টাকা জরিমানা হতে পারে : ইসি রাশেদা
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



বিশৃঙ্খলা করলে প্রার্থিতা বাতিলসহ লাখ টাকা জরিমানা হতে পারে : ইসি রাশেদা

যারা অস্থিতিশীল অবস্থা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন করবেন তাদের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ বেশি এলে এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা এমনকি প্রার্থিতাও বাতিল করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ভোটাররা যাতে ভোট দিতে কেন্দ্রে যেতে পারে, কোনো রকম ভয় না পায়, আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করছি।
এজন্য সংশ্লিষ্ট সকলকে সংযত হয়ে কাজ করার জন্য বলা হয়েছে।

সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আপনাদের যদি ভয় দেখানো হয়, কাজে বাধা দেওয়া হয় বা আপনাদের ইকুইপমেন্ট কেড়ে নেওয়া হয় সেটার জন্য জড়িতদের শাস্তি পেতে হবে।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলামসহ সকল আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩৫   ৩৮১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে : প্রধানমন্ত্রী
আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর প্রতিমন্ত্রীর
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
সন্দেহজনক আর্থিক লেনদেনের রিপোর্ট ৭৪ শতাংশ বেড়েছে, ব্যাংকিং খাতের ৯৫ শতাংশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ