মানুষের ভালোবাসা দিয়েই এবার নির্বাচন হবে : শাহরিয়ার আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানুষের ভালোবাসা দিয়েই এবার নির্বাচন হবে : শাহরিয়ার আলম
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



মানুষের ভালোবাসা দিয়েই এবার নির্বাচন হবে : শাহরিয়ার আলম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার আলম বলেছেন, আমি যদি মানুষকে ভালোবেসে থাকি, তবে আমি নির্বাচনে ভালো একটি ফলাফল পাব। এটিই আমার আশা। মানুষের ভালোবাসা দিয়েই এবার নির্বাচন হবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বাঘা পৌর এলাকায় ৬ নম্বর ওয়ার্ডের বাজুবাঘা নতুন পাড়া উৎসব পার্ক গেটের সামনে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, ‘আমি যদি এবার বিজয়ী হই, জনগণের সাথে মিলে উন্নয়নের কাজ করব। দীর্ঘ ১৫ বছর আমি যেভাবে কাজ করছি, সেভাবেই কাজ করে যাব।’

তিনি আরো বলেন, ‘আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বী করবেন তাদের আমি সম্মান করি। প্রতিদ্বন্দ্বী থাকলে নির্বাচন সুন্দর হবে, জনগণ আনন্দ করতে পারবে।

আমি গত একটানা ১৫ বছর এলাকায় অসংখ্য উন্নয়ন করেছি উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস মানুষ তাদের নীতি নৈতিকতা থেকে চিন্তা করে দেশের উন্নয়নের স্বার্থে আবারও নৌকা মার্কায় ভোট দেবেন।’

মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা আওয়ামী লীগের নেতা আজিজুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন,বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বাঘা উপজেলা শ্রমিক লীগ সভাপতি সাহাবাজ আলী, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল সরদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫২:১৬   ৩৫১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদারে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে : দুর্যোগ প্রতিমন্ত্রী
নেত্রকোণায় ২৮ লাখ টাকার মাদকসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক
চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে : প্রধানমন্ত্রী
আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর প্রতিমন্ত্রীর
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ