রাষ্ট্রপতির সাথে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির সাথে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



রাষ্ট্রপতির সাথে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ তারিকুল ইসলাম।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।
বাংলাদেশ থেকে তৈরি পোশাক,ঔষধ, সিরামিকসহ বিভিন্ন পণ্যের ইন্দোনেশিয়ায় রপ্তানি বৃদ্ধিসহ দু’দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন তিনি।
রাষ্ট্রপতি বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ীদের পারস্পরিক সফর বিনিময়ের উপর জোর দেন ।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:১৪   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যাত্রীদের নিরাপত্তায় ভূমিকা রাখায় এনামুলকে পুরস্কৃত করল রেলওয়ে
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ’র অংশ দিল নগদ
মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় হবে: অর্থমন্ত্রী
মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ
দুই তৃতীয়াংশ ভোট পেয়ে ১৮০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেছে: শিশির মনির
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর
পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নুশিপে শুভ সূচনা বাংলাদেশের
মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ