প্রতিবন্ধীদের সঙ্গে গণসংযোগ করলেন উবায়দুল মোকতাদির

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রতিবন্ধীদের সঙ্গে গণসংযোগ করলেন উবায়দুল মোকতাদির
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



প্রতিবন্ধীদের সঙ্গে গণসংযোগ করলেন উবায়দুল মোকতাদির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের সঙ্গে গণসংযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের নৌকার প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ গণসংযোগ করেন তিনি।

উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘আজ ব্যতিক্রমী প্রতিবন্ধী সমাবেশে এসে অনেকটা অবাক হয়েছি। আপ্লুত হয়েছি। প্রতিবন্ধীরা আমাকে সাপোর্ট করেছে তা-ও সমাবেশ করে, তাদের এই ভালোবাসা দেখে নিজের ভেতর দেশকে এগিয়ে নেয়ার সাহস পাই।’

প্রতিবন্ধী ব্যক্তিরা যেন স্বাচ্ছন্দ্যে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজিজ মুন্নাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৫১   ২৮০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর
ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমিপ্রতিমন্ত্রী
একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ট্রেনের ধাক্কা, ছাদ থেকে পড়ে আহত ৮
ঈদ করতে বাড়ি ফিরছিলেন বাবা-মা, তার আগেই গাছ পড়ে মারা গেল শিশুসন্তান
কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদ মন্ত্রী
পেকুয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর
জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ