ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘ডিক্লাউড’ এর উদ্বোধন

প্রথম পাতা » অর্থনীতি » ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘ডিক্লাউড’ এর উদ্বোধন
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘ডিক্লাউড’ এর উদ্বোধন

সম্প্রসারিত সেবা নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘ডিক্লাউড’ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

এই মোবাইল অ্যাপসের মাধ্যমে নতুন হিসাব খোলা, বিভিন্ন হিসাবে ফান্ড ট্রান্সফার, কার্ড থেকে এ্যাড মানি, ইউটিলিটি বিল প্রদান ও মোবাইল রিচার্জ সেবার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা বিনিয়োগ সুবিধাও নিতে পারবেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এক্সেনটেক পিএলসির সিইও এবং এমডি মো. আদিল হোসেন নোবেল ও রেড ডট ডিজিটালের সিইও এবং এমডি হাসিব মুসতাবসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এসময় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ অন্যকর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৭:৩২:৫১   ৪৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ