ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার খসড়ায় ভূমিমন্ত্রীর অনুমোদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার খসড়ায় ভূমিমন্ত্রীর অনুমোদন
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার খসড়ায় ভূমিমন্ত্রীর অনুমোদন

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৩ এর খসড়া অনুমোদন দিয়েছেন।

আজ রবিবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর বিধিমালা সম্পর্কে অবহিতকরণ’ শীর্ষক সভায় এ অনুমোদন দেয়া হয়। ভূমি সচিব মোঃ খলিলুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা দ্রুত প্রণয়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর খসড়া বিধিমালা এখন আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর আইনের বিধিমালা কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:১১   ৩২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাওয়াল ইউনিয়নে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, চেয়ারম্যান হতে চান লিটন
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
আজকের রাশিফল
সরিষাবাড়ীতে পরকীয়ায় আটক জামাই ও খালা শাশুড়ি, পুলিশে সোপর্দ
আলগাদিয়া বিশ্বরোড বাজারের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির চালিকাশক্তি রাজশাহী সুগার মিল : এমপি মিলন
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ