সোনারগাঁয়ে বিপুল সাড়া পাচ্ছেন কায়সার হাসনাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে বিপুল সাড়া পাচ্ছেন কায়সার হাসনাত
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



সোনারগাঁয়ে বিপুল সাড়া পাচ্ছেন কায়সার হাসনাত

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, স্বাধীনতার স্বপক্ষের মার্কা। গত ১০ বছর সোনারগাঁয়ে নৌকা মার্কা ছিল না। এবার জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কাটি আমাদের দিয়েছে জনগনের আবেগের জায়গা থেকে। জনগণ থেকে আমরা বিপুল পরিমান সাড়া পাচ্ছি। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে নৌকার প্রচারনায়।

রোববার (২৪ ডিসেম্বর) সোনারগাঁও পৌর এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই। সোনারগাঁয়ের মানুষ শান্তি প্রিয়। তারা সহিংসতা, জ্বালাও পোড়াও পছন্দ করেন না। তারাও চায় সুন্দর ও শান্তি পরিবেশে তাদের মনের আশা ও চাওয়া পাওয়াটি ভোটের মাধ্যমে প্রয়োগ করতে পারে। সে পরিবেশটা আমি সহ আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের আহবান জানাই।

পথসভা ও উঠান বৈঠকে তাঁর সাথে প্রচারণায় ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, সোনারগাঁ পৌর আওয়ামী লীগ নেতা গাজী মুজিবুর রহমান, এড. ফজলে রাব্বী, ছগির আহমেদ, মোহাম্মদ হোসাইন, নাসরিন সুলতানা ঝরা, কোহিনুর ইসলাম রুমা, কবির হোসেন, হাজী আক্তার হোসেন, মুকুল সিকদার, মোতালেব মিয়া স্বপন, আমজাদ হোসেন, আলী আকবর, হুমায়ন কবীর মোল্লা খোকন, আলাউদ্দিন মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:২০   ৩৭৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ১৫ দফা দাবি যুব ও নাগরিক সমাজের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির
অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ