নির্বাচন নিয়ে বিদেশিরা এখন চুপসে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন নিয়ে বিদেশিরা এখন চুপসে গেছে: পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



নির্বাচন নিয়ে বিদেশিরা এখন চুপসে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নির্বাচন নিয়ে বিদেশিদের নানান কথা এখন কমে গেছে। সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। তারাও (বিদেশিরা) দেখেছে, সন্ত্রাসীদের প্রোমোট (তুলে ধরলে) করলে তাদের বারোটা বাজবে। সুতরাং তারা চুপসে গেছে। তারাও বলেছে, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসো। এটাই সরকার পরিবর্তনের একমাত্র পথ।’

রোববার সকাল ১১টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কে আব্দুল মোমেন এসব মন্তব্য করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী।

এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘যাদের প্রতি একটু নরম ছিল তারা (বিদেশিরা), তারাই এখন ওদের (বিএনপি) পছন্দ করে না। কারণ, বিএনপি এখন দল নয়, সন্ত্রাসী হয়ে গেছে। সন্ত্রাসীর জায়গা পৃথিবীর কোথাও নেই।’

বিএনপি বাস্তববাদী হলে নির্বাচনে আসত দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি সরকার অপছন্দ হয়, নিশ্চয় আপনি জনগণের সমর্থন নিয়ে সরকার পরিবর্তন করবেন। কিন্তু সন্ত্রাসী তৎপরতা করে, জ্বালাও-পোড়াও করে নিরীহ মানুষ মেরে ফেললে কোনো লোকই সেটা গ্রহণ করবে না। সুতরাং তাদের (বিএনপির) নেতৃত্বের দুর্বলতা অনেক বেশি। তারা আসলেই বাস্তববাদী নয়। তারা যদি বাস্তববাদী হয়ে নির্বাচনে আসত, এবার যদি সরকার গঠন না-ও করত, ভবিষ্যতে সুযোগ ছিল। কিন্তু সে সুযোগও তারা হারাল।’

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩৫   ৩৬১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
আটঘর ইউপি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নাছির মাতুব্বার
শশীকড় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ
নগরকান্দায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন,প্রশাসনের অভিযানে ১ জনের ৭ দিনের কারাদণ্ড
সালথায় ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার
বোয়ালমারীতে তদন্ত রিপোর্ট নিয়ে শিক্ষা কর্মকর্তার তালবাহানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ