জাতির পিতার সমাধিতে মাশরাফির শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতার সমাধিতে মাশরাফির শ্রদ্ধা
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



জাতির পিতার সমাধিতে মাশরাফির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল -১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা এমপি।
তিনি আজ রোববার দুপুরে টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মাশরাফি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি বিন¤্র সম্মান প্রদর্শন করেন।
এরপর তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ূ কামনায়।
এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম নবী, শ্রম বিষয়ক সম্পাদক জহিরুল হক, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্ত্তীসহ নির্বাচনী এলাকার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল -১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা এমপি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৪৯   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ