গ্রেপ্তার হওয়া নাশকতাকারীরা বিএনপির কর্মী: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রেপ্তার হওয়া নাশকতাকারীরা বিএনপির কর্মী: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



গ্রেপ্তার হওয়া নাশকতাকারীরা বিএনপির কর্মী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকাসহ সারাদেশে যেসব নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে তারা সবাই বিএনপির নেতাকর্মী।

সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা-১৩ আসনের তেঁজগাও পশ্চিম নাখালপাড়া এলাকায় নিজের নির্বাচনী আসনে গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তাই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য নাশকতা করছে তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিভিন্নস্থানে নির্বাচনী সহিংসতা দ্রুত সময়ের মধ্যে বন্ধের ব্যবস্থা নেয়া হচ্ছে।

গত রোবাবার (২৪ ডিসেম্বর) বিকেলে কাজীপাড়া আম্বরশাহ মসজিদ-২ (বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পেছনের গলি) এ আসরের নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ওই এলাকায় গণসংযোগ করে ভোট চান তিনি।

প্রচার শেষে সাংবাদিকদের আসাদুজ্জামান খান বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটের আয়োজন চলছে। প্রচারে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশনা মেনেই সব কাজ চলছে। নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। এ ছাড়া রেলে নাশকতার ঘটনায় জড়িতদের খুঁজতে গোয়েন্দারা কাজ করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭ ও ৩৫ এবং ৩৬ নম্বর ওয়ার্ড হচ্ছে এই আসনের নির্বাচনি এলাকা। নির্বাচনি আসন নং-১৩৫। ৩ লাখ ৩৩ হাজার ১১২ জন ভোটার আছে এই এলাকায়।

বাংলাদেশ সময়: ১৯:২৩:২৪   ৩৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ