সমাজ, প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয় ঘটিয়েই পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজ, প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয় ঘটিয়েই পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



সমাজ, প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয় ঘটিয়েই পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমাজ, প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয় ঘটিয়েই পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে। অন্ধ অনুকরণের মাধ্যমে সৃজনশীল কিছু তৈরি করা সম্ভব নয়। দেশ ও দশের জন্য কিছু করতে হলে আত্ম-উপলব্ধি থাকতে হবে, নিজের ভিতরে তাড়না থাকতে হবে।
আজ ঢাকায় স্থাপত্যচার্য মাজহারুল ইসলাম এর শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (বাস্থই) আয়োজিত “মেমোরিয়াল লেকচার” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থাপত্যচার্য মাজহারুল ইসলাম এর কাজে একদিকে যেমন সৌন্দর্য্য ও নান্দনিকতা প্রকাশ পেয়েছে, ঠিক তেমনি অন্যদিকে স্থানীয় প্রকৃতি ও পরিবেশকে অভিযোজন করে প্রকৃতির আলো-বাতাসের সর্বোত্তম ব্যবহার করা হয়েছে। ষাটের দশকে স্থাপত্যচার্য মাজহারুল ইসলাম পরিবেশের কথা বলেছেন। আজ এতদিনপর সারা বিশ্ব পরিবেশ নিয়ে- কার্বন নিঃসরণ বিষয়ে সচেতন হয়েছে। নতুন প্রজন্মের স্থপতিরা মাজহারুল ইসলামের নির্মাণশৈলী উপলব্ধি করে স্বকীয় কাজ করলে নিজেরাই কালোত্তীর্ণ শিল্পকর্ম সৃজনে সক্ষম হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে মাজহারুল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি স্থপতি অধ্যাপক সামসুল ওয়ারেস, বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ ও স্থাপত্যচার্য মাজহারুল ইসলামের শততম জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯:১৯:২৩   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির
স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
ব্রাজিলের পর মাঠে নামছে আর্জেন্টিনা: কবে, কোথায়, কীভাবে দেখবেন
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের
ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
সুনামগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ