জেলায় জেলায় ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলায় জেলায় ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম শুরু
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



জেলায় জেলায় ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম শুরু

মাঠ পর্যায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) প্রথম দিনে ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার আর তার সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায় যাবে এসব উপকরণ।

সোমবার (২৫ ডিসেম্বর) বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে পাঠানো হচ্ছে ভোটের এসব উপকরণ।

ইসি সূত্র জানিয়েছে, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি জেলায়; বিজি প্রেস থেকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, ভোলা ও বরগুনা জেলায় এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে পটুয়াখালী ও নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হচ্ছে ব্যালট।

এদিকে, যেসব নির্বাচনি এলাকায় মামলা চলমান, সেগুলোতে কিছু পরে ব্যালট পেপার ছাপানো হবে। জানা গেছে, ৪০টিরও বেশি আসনে মামলা চলমান রয়েছে।

প্রসঙ্গত, প্রতীক বরাদ্দের পরদিন ১৯ ডিসেম্বর থেকেই ব্যালট পেপার ছাপানো শুরু হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট মুদ্রণ শেষ করতে চায় ইসি।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪০   ৩৫৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার
কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন
১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ