চরম অবস্থায় প্রার্থিতা বাতিল হতে পারে: ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরম অবস্থায় প্রার্থিতা বাতিল হতে পারে: ইসি
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



চরম অবস্থায় প্রার্থিতা বাতিল হতে পারে: ইসি

চরম অবস্থায় প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, এখন পর্যন্ত ২৫০ জনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে করা হয়েছে। এদের মধ্যে ১৫৯ জন ব্যাখ্যা দিয়েছে। বিদ্যমান আইনে ডিজিটাল মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কিছু করার সুযোগ নেই। তবে অন্য আইনে তা খতিয়ে দেখতে হবে।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে নির্বাচন কমিশন বলেন, ৪২ হাজার ভোট কেন্দ্রের ভেতর ১০ হাজার ৩০০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খসড়া তালিকা এসেছে। এখন এটি আরও বাড়তে পারে কি না তা চূড়ান্ত তালিকা পেলে জানা যাবে।

১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন তারা। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) জানায়, সারাদেশে ২৭টি রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪২   ৩৭২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ
২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক
মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী
মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে: মামুন মাহমুদ
১৫৬ পিস ইয়াবাসহ ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা: ডিবি পুলিশের অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি প্রদান করবেন প্রধানমন্ত্রী : জনপ্রশাসন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ