যারা নির্বাচন বর্জন করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » যারা নির্বাচন বর্জন করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না : পররাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



যারা নির্বাচন বর্জন করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না : পররাষ্ট্রমন্ত্রী

যারা নির্বাচন বর্জন করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
তিনি আজ মঙ্গলবার সকালে সিলেট নগরীর জিন্দাবাজারে সিলেট জেলা প্রেসক্লাবর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের জন্য সবাইকে নির্বাচনে আসতে হবে, ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন কোন সুযোগ নেই। একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব।
ড. মোমেন আরো বলেন, যারা নির্বাচন বর্জন করছেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। তাই তারা নির্বাচন বানচাল করতে চান।
দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতার আগবান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের লেখনীতে তুলে ধরতে হবে। তবেই দেশের উন্নয়ন তরান্বিত হবে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুর রহমান আলাওর ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ ক্লাবের সদস্য বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ।

বাংলাদেশ সময়: ১৬:৪২:২০   ৩৩৩ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ