২০২৪ সালে মিয়ামির অন্তত সাতটি ম্যাচে খেলতে পারবেন না মেসি

প্রথম পাতা » খেলাধুলা » ২০২৪ সালে মিয়ামির অন্তত সাতটি ম্যাচে খেলতে পারবেন না মেসি
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



২০২৪ সালে মিয়ামির অন্তত সাতটি ম্যাচে খেলতে পারবেন না মেসি

মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে পূর্নাঙ্গ মৌসুম শুরু করতে নিজেকে প্রস্তুত করে তুলছেন লিওনেল মেসি। আগামী ২১ ফেব্রুয়ারি রিয়াল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএস মৌসুম শুরু করতে যাচ্ছে মিয়ামি।
নিয়মিত মৌসুমে একেকটি দলের ৩৪টি ম্যাচ থাকে। কিন্তু ফিফা আন্তর্জাতিক বিরতি ও ২০২৪ কোপা আমেরিকাকে সামনে রেখে জাতীয় দলের দায়িত্বের কারনে মেসি অন্তত সাতটি ম্যাচে খেলতে পারছেন না।
ইন্টার মিয়ামিতে যোগ দেবার পর মেসির নৈপুনে লিগ কাপ জয় করেছে ডেভিড বেকহ্যামের দল। এমএলএস মৌসুমে গত আসরে মেসি ছয়টি ম্যাচ খেলেছেন। নতুন মৌসুমে তার সাথে আরো যোগ দিচ্ছে বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। সে কারনে ইন্টার মিয়ামিকে নিয়ে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।
এমএলএস মৌসুমে ডিসি ইউনাইটেড, নিউ ইয়র্ক রেড বুলস, ফিলডেলফিয়া ইউনিয়ন, কলম্বাস ক্রু, ন্যাশভিলে, শার্লট ও এফসি সিনসিনাতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না মেসি। জাতীয় দলের দায়িত্বে থাকার কারনে গুরুত্বপূর্ণ সময়ে তার অনুপস্থিতি মিয়ামির উপর প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:৫০:১০   ৩৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইনজুরি কাটিয়ে ফিরেই লাউতারোর ঝলক, বড় জয় ইন্টারের
চতুর্থবারের মতো লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস
মুশফিকুরকে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
লাথাম-ব্লান্ডেলের ফিফটিতে প্রথম দিন শেষে চাপে ভারত
নির্বাচনের পর নেইমারের চুক্তি নিয়ে সিদ্ধান্ত : সান্তোস সভাপতি
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ