ফতুল্লায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



ফতুল্লায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. মিঠু (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) থানার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব ১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মো. মিঠু (৩০) ফতুল্লা মডেল থানার গাবতলী টাগারপাড় এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

র‍্যাব জানায়, গত ১৭ ডিসেম্বর ভিকটিম দুপুরের খাবার খাওয়ার জন্য তার কর্মস্থল আর এন গার্মেন্টস হতে বাসায় যাওয়ার পথে ১ নং আসামি মো. মিঠু (৩০) সহ অন্যান্য আসামিরা ভিকটিমকে কথা আছে বলে মহসিন মিয়ার জেএম প্যাকেজিং কার্টুন কারখানার ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে কার্টুন ফ্যাক্টরির একটি রুমে নিয়ে যেয়ে ধর্ষণ করে।

গ্রেফতারকৃত আসামিকে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:০৮   ৮২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ