ঝালকাঠিতে কৃষকদের মাঝে হার্ভেস্টার মেশিন বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে কৃষকদের মাঝে হার্ভেস্টার মেশিন বিতরণ
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩



ঝালকাঠিতে কৃষকদের মাঝে হার্ভেস্টার মেশিন বিতরণ

ঝালকাঠিতে সরকারি সহায়তায় ৫০ ভাগ ভর্তুকী মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের তিনটি কম্বাইন হার্ভেস্টার মেশিন দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে কৃষকদের হাতে দলিলসহ হার্ভেস্টার মেশিনের চাবি তুলে দেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে হার্ভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য ঝালকাঠি সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের কৃষি কাজে সহায়তার লক্ষ্যে এই কম্বাইন হার্ভেস্টার ধান কাটার মেশিন ৫০ ভাগ ভর্তুকী মূল্যে বিতরণ করা হয়। প্রতিটি মেশিনের দাম ৩২ লাখ টাকা হলেও প্রতিটি মেশিনের জন্য ১৫ লাখ ৫০ হাজার টাকা ভর্তূকি দিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ১৭:১৮:১৮   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী
সদরপুরে কন্যাশিশু দিবস পালিত
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ