সাতক্ষীরায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৩০

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৩০
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩



সাতক্ষীরায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৩০

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

আহত দুই ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকার নিখিল মালাকার ও গুমা এলাকার সরস্বতী হালদার। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসার সময় একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক উভয়েই দুমড়ে মুচড়ে গিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, আহতদের সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৪৯   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ