প্রবাসীদের নায়ক হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান মোমেনের

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবাসীদের নায়ক হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান মোমেনের
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



প্রবাসীদের নায়ক হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান মোমেনের

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সারা বিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশের উন্নয়নের নায়ক হিসেবে স্বীকৃতি দিয়ে সরকার তাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি বলেন, ওরা আমাদের নায়ক। আমাদের অবশ্যই তাদের স্বীকৃতি দিতে হবে। মোমেন বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রধান উৎস। তবে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ অন্যান্য দেশের তুলনায় কম উল্লেখ করে তিনি প্রশিক্ষিত ও দক্ষ লোক পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, আমাদের ভালো প্রশিক্ষিত এবং আরও পেশাদার লোক দরকার। মোমেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে একসঙ্গে কাজ করতে এবং প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন,আসুন আমরা সোনার বাংলা-স্মার্ট বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি। আমাদের তাদের (প্রবাসী বাংলাদেশিদের) অংশগ্রহণ জোরদার করতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বাংলাদেশ সময়: ২২:৪১:০০   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান
আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি
আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ