সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩



সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে, সেভাবেই প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, ‘বিদ্যুৎ খাতে কয়েক মাস কিছুটা সমস্যা ছিল, সেগুলো কাটিয়ে উঠেছি। সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে, সেভাবেই প্রস্তুতি রয়েছে। সেচ মৌসুম নিয়ে বিদ্যুৎ জ্বালানিতে কোন সমস্যা হবে না। গত বছর যে চাহিদা ছিল এ বছর ৮ থেকে ১০ শতাংশ বেড়ে যাবে।’
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও পরিবারের সদস্যদের জন্য “হেপাটাইটিস বি” ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন কমবে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত। ২০২৭ সালের পরে সেটি কভার করতে পারবো। শেভরন বাংলাদেশ নতুন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। সেখানে অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরাতন কূপে যেটুকু কমে যাবে নতুন এলাকা থেকে ঘাটতি পুরন হয়ে যাবে।
প্রতিমন্ত্রী বলেন, হেপাটাইটিস-বি নিয়ে এখনও অনেক সচেতনতার অভাব রয়েছে। এখনও প্রচারের অভাব রয়েছে, এখানে সাংবাদিকদের কাজ করার সুযোগ রয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, সদস্য সাঈদ শিপন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:২৭   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ”
মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে - মৎস্য প্রতিমন্ত্রী
কাতারের সাবেক আমিরের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ফেলার তথ্য পেয়েছি: চিফ প্রসিকিউটর
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
নগরকান্দায় পোড়া মবিলচালিত চুলা তৈরি করে আলোচনায় রুবেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ
বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
নতুন আইনে পাচার ও চোরাচালান রোধে বড় ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে : মির্জা ফখরুল
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ