রূপগঞ্জের মানুষ আবারো নৌকায় ভোট দেবে: গাজী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জের মানুষ আবারো নৌকায় ভোট দেবে: গাজী
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩



রূপগঞ্জের মানুষ আবারো নৌকায় ভোট দেবে: গাজী

নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, রূপগঞ্জের মানুষ ভোট দিয়ে আবারও তাকে নির্বাচিত করবেন। আমি সব সময় রূপগঞ্জের মানুষের কল্যাণে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির চিন্তা করেছি।

রোববার (৩১ ডিসেম্বর) রূপগঞ্জের ভুলতা, গাউসিয়া এলাকায় জনসংযোগ করতে গিয়ে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে ভোট পাওয়ার ক্ষেত্রে ৯০ থেকে ৯৫ ভাগ মানুষ ভোট নৌকায় দেবে বলে প্রত্যাশা করেন। আওয়ামী লীগ এলাকার অনেক উন্নয়ন করেছে। উন্নয়নের কারণেই মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী সারাদেশে যে উন্নয়ন করেছেন তার ছোঁয়া লেগেছে রূপগঞ্জেও। সেজন্যই রূপগঞ্জের মানুষ আবারো নৌকায় ভোট দেবে।

তিনি আরও বলেন, আমাদের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে, সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা যথাযথ ব্যবস্থা নেবে।

এখনও কেউ গ্রেফতার হয়নি এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, হয়তো পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। যখন পাবে তখন গ্রেফতার হবে।

অপপ্রচারের বিষয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, রাজনীতিতে এসব থাকে। এগুলো নিয়ে বসে থাকলে নির্বাচন করা সম্ভব না।

এরপর তিনি ভুলতা, গাউসিয়ার প্রতিটি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন। সমাধানের প্রতিশ্রুতি দেন। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৩:১৭   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ
বলিউডে আয়ের দিক থেকে স্ত্রী আলিয়ার পেছনে রণবীর
জামায়াত আমিরকে থামালেন স্পিকার
ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার
মিসাইল আতঙ্কে হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ
নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী
রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদের নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাতার তালিকা সংশোধন করা হবে : প্রতিমন্ত্রী ফারজানা
কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ফেনীতে একজন নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ