প্রতারণা করলে নৌকায় ঠাঁই হবে না: কৃষিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতারণা করলে নৌকায় ঠাঁই হবে না: কৃষিমন্ত্রী
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



প্রতারণা করলে নৌকায় ঠাঁই হবে না: কৃষিমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় অবশ্যই হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা শিক্ষিত ও যোগ্য মানুষকে নৌকা দিয়েছেন। এই নৌকা হলো ভাসানীর নৌকা। এই নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা।
যারা প্রতারণা করে, মিথ্যাচার করে, তাদের নৌকায় ঠাঁই হবে না।’

আজ সোমবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, এবার নির্বাচনী ইশতেহারে দেশের বেকারত্ব দূরীকরণ, উন্নয়ন ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
শেখ হাসিনার উন্নয়ন আজ দৃশ্যমান, তাই জনগণ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে।

জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মামুন-অর-রশিদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, চিত্রনায়িকা মুনমুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৫:১২   ৩৮৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন
রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী
প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ