নৌকায় ভোট দিলে আমি আপনাদের প্রতিনিধি হতে পারব : তোফায়েল আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌকায় ভোট দিলে আমি আপনাদের প্রতিনিধি হতে পারব : তোফায়েল আহমেদ
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



নৌকায় ভোট দিলে আমি আপনাদের প্রতিনিধি হতে পারব : তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা-১ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদে বলেছেন, আগামী ৭ জানুয়ারি নারী-পুরুষ সবাই ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন। নৌকা মার্কায় ভোট দিলেই আমি আপনাদের প্রতিনিধি হতে পারব। আমি আপনাদের হয়ে কাজ করতে চাই। আমার অনেক অসমাপ্ত কাজ রয়েছে।
সেগুলো সমাপ্ত করতে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।

আজ সোমবার সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি সন্ত্রাসী দল হিসেবে খাতায় নাম লিখিয়েছে। এরা নির্বাচন বর্জন করেছে।
এদের কথা এখন আর মানুষ শোনে না। এদের কথা আর শুনবেও না। ভোট বর্জনের লিফলেট বিতরণ করে। ভোট বর্জন করলে লাভ আছে? হাজার হাজার মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে।

তিনি আরো বলেন, ‘আমি আপনাদের লোক। আপনাদের হয়ে আমি কাজ করতে চাই। আমার বাকি জীবন আপনাদের জন্য উৎসর্গ করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন ভোলার জন্য কাজ করতে পারি।
আমি ভোলায় অনেক উন্নয়ন করেছি। ভোলাকে আরো সুন্দর করতে চাই। ভোলা-বরিশাল ব্রিজ ও গ্যাসভিত্তিক শিল্প কারখানা করতে চাই।’ তাই আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সহসভাপতি দোস্ত মাহমুদ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইউনুছ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোলা-১ আসনে নৌকা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ, লাঙ্গল প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া ও মশাল প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী মো. ছিদ্দিকুর রহমান। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭৪ হাজার ৮১৪জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৩ হাজার ৬৩২জন, নারী ভোটার এক লাখ ৮১ হাজার ১৭৯জন ও হিজড়া ভোটার তিনজন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১৪টি।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৪   ৩৩৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্কুলে বসেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখলেন এমপি-প্রশাসক-ডিসি-এসপি
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন
সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।
মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ