দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ৯, তেঁতুলিয়ায় ১০.৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ৯, তেঁতুলিয়ায় ১০.৭
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ৯, তেঁতুলিয়ায় ১০.৭

উত্তর-পশ্চিমের পাহাড়ি হিম বাতাসে পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়ছে এ জনপদ। নতুন বছরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে দেশের মধ্যে সর্বনিম্ন সৈয়দপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানায়, হিমালয় কন্যা পঞ্চগড়ে অব্যাহত ঠান্ডা ও হিম বাতাসের কারণে দিনের বেলাও গরম কাপড় পরিধান করতে দেখা গেছে সর্বসাধারণকে। গত দুদিন ধরে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকতে দেখা গেছে। এতে সকাল ৯টা পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলেছে বিভিন্ন যানবাহন।

তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যত কম ঠান্ডার তীব্রতা তত বেশি। তবে সোমবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হলেও তা মঙ্গলবার কমে ১০ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়। তবে সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ৯ ডিগ্রি রেকর্ড হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১:০৩:৪৮   ৪৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ