জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬২

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬২
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬২

নতুন বছরের প্রথম দিনে জাপানের ইশিকাওয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছে।

বুধবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে আরও ভূমিকম্প আঘাত হানার শঙ্কা রয়েছে।

সোমবার (১ জানুয়ারি) জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামিও আঘাত হানে। ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের ওয়াজিমা শহরে ১.২ মিটার উচ্চতার ঢেউ আঘাত হেনেছে।

জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে এ পর্যন্ত জাপানে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী কম্পনসহ ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এদিন আঘাত হানা বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ মাত্রার বেশি। এসব ভূমিকম্প মাঝারি মাত্রার হলেও মঙ্গলবার ভোরেও দেশটিতে ছয়টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা আনুষ্ঠানিকভাবে এই ভূমিকম্পটিকে ‘২০২৪ নোটো পেনিনসুলা ভূমিকম্প’ নামে নামকরণ করেছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, জাপানে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়েছেন। ভেঙে পড়েছে বহু ভবন। জাপানের ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের ফায়ার সার্ভিস বলেছে, তারা ভূমিকম্পে অন্তত ৩০টি ভবন ধসে পড়ার খবর পেয়েছে।

ভূমিকম্পের বিষয়ে মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন,নতুন বছরে জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কিশিদা আরও বলেন, সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় সেলফ ডিফেন্স বাহিনী পাঠিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০:২১:২৪   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা তৃতীয় চার্লস
ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল
ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার
পশ্চিমবঙ্গে আবার তৃণমূল এলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কায় মমতা
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৩ সপ্তাহ
নিরাপত্তা খাতে রাশিয়া-উত্তর কোরিয়ার সমঝোতা
ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে: বেলারুশের প্রেসিডেন্ট
আজ ইরানের সঙ্গে চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ