সুখবর দিলেন অক্ষয়-টাইগার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুখবর দিলেন অক্ষয়-টাইগার
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



সুখবর দিলেন অক্ষয়-টাইগার

নতুন বছরে একের পর এক নতুন সিনেমার বার্তা দিচ্ছেন তারকারা। এ ধারাবাহিকতায় এবার নতুন সিনেমা মুক্তির কথা জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অক্ষয়। পোস্টে দেখা গেছে, টাইগারের সাথে জেট স্কিয়িংয়ের একটি ছবি শেয়ার করেছেন তিনি। প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে কাজ করছেন তারা। এদিকে অক্ষয়ের শেয়ার করা পোস্টে নতুন বছরের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

অক্ষয়ের পোস্ট থেকে জানা গেছে, ২০২৪ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটি। তবে কোন ঈদ তা নিশ্চিত করেননি অভিনেতারা।

এর আগে সিনেমাটির শুটিং চলাকালীন আঘাত পেয়েছিলেন অক্ষয় কুমার। সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন তিনি। এর জন্য তিনি কখনোই সাহায্য নেন না বডি ডাবল কিংবা পেশাদার স্টান্টম্যানের। তাই অনেক দৃশ্যে বিষয়টা অতিরিক্ত ঝুঁকিরও হয়ে যায়। তেমনি এক অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময়ই আঘাত পান অভিনেতা। তবে প্রাথমিক চিকিৎসার পর শুটিং চালিয়ে যান অক্ষয়।

অক্ষয়-টাইগারের দ্বৈরথ পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় টাইগার শ্রফ ও অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, পৃথ্বীরাজ সুকুমারন ও জাহ্নবী কাপুর। প্রযোজকের ভূমিকায় রয়েছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশন মেহরা এবং আলি আব্বাস জাফর।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ডেভিড ধাওয়ান পরিচালিত মুক্তি পাওয়া ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, গোবিন্দ, মাধুরী দীক্ষিত, রবিনা ট্যান্ডন, অনুপম খের, পরেশ রাওয়াল। সেটি ছিল কমেডি ছবি। পুরনো ‘বড়ে মিয়া ছোটে মিয়’র সঙ্গে টাইগার-অক্ষয়ের ছবির কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০:১৭:৩৯   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারী-সহায়ক শিক্ষার পরিবেশে ডে কেয়ার সেন্টার সম্প্রসারণ করছে সরকার : শিক্ষামন্ত্রী
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
সংসদে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ
ফরিদপুর পৌরসভায় টেকসই উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি - মৎস্য প্রতিমন্ত্রী
পাটক্ষেতে গরু ঢোকা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫
পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ