আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

প্রথম পাতা » আন্তর্জাতিক » আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

ভারতের আসাম রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন।

বুধবার (৩ জানুয়ারি) ভোরে রাজ্যটির গোলাঘাট গ্রামের দেরগাঁওয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

গোলাঘাট জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট রাজেন সিং ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, ‘যাত্রীবাহী বাসটি গোলাঘাট জেলার কামারবান্ধা এলাকা থেকে তিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বালিজানে ভোর ৫টার দিকে জোড়হাটের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।’

রাজেন সিং বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ১০জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দেরগাঁও সিএইচসিতে পাঠানো হয়েছে। আর আহত ২৭ জন ব্যক্তিকে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে; যাদের মধ্যে দুইজন মারা গেছেন।’

রাজেন সিং আরও, ‘ঘটনার তদন্ত চলছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

বাংলাদেশ সময়: ১১:২৭:২৫   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ