মোসাদের ৩৪ গুপ্তচরকে আটক করল তুরস্ক

প্রথম পাতা » আন্তর্জাতিক » মোসাদের ৩৪ গুপ্তচরকে আটক করল তুরস্ক
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



মোসাদের ৩৪ গুপ্তচরকে আটক করল তুরস্ক

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩৪ জনকে আটক করেছে তুরস্ক। এরা তুরস্কে অবস্থানরত বিদেশি নাগরিকদের অপহরণ এবং হত্যার পরিকল্পনা করছিলো বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

বুধবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচররা তুরস্কের মাটিতে অবস্থান করছেন - এমন তথ্য পাওয়ার পর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযানে নামে তুরস্কের গোয়েন্দা সংস্থা ‘এমআইটি’ এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। গুপ্তচরদের খোঁজে তারা চিরুনি অভিযান চালায় - এক ভবন থেকে আরেক ভবনে; প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে দেখেন।

মঙ্গলবার তুরস্কের ৮টি প্রদেশের ৫৭টি জায়গায় মোসাদের গুপ্তচরদের ধরতে ‘অপারেশন মোল’ পরিচালনা করে কর্তৃপক্ষ। এ সময় ৩৪ গুপ্তচরকে আটক করে তারা। তবে গুপ্তচরবৃত্তিতে যুক্ত ৪৬ জনকে চিহ্নিত করলেও কয়েকজন বিদেশে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা।

আটক গুপ্তচররা তুরস্কে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর নজরদারি, হামলা এবং অপহরণের পরিকল্পনা করছিলো বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। তবে প্রাথমিকভাবে তাদের সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এছাড়া মোসাদের গুপ্তচরদের আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলও।

এর আগে, গত সপ্তাহে ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেট’র ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে শোনা যায়: তুরস্ক, লেবানন ও কাতারসহ বিশ্বের যেসব দেশে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা অবস্থান করছেন, সেখানেই তাদের ধ্বংস করতে প্রস্তুত ইসরাইল। এরপরই তুরস্কের মাটিতে হামাস সদস্যদের ওপর হামলা হলে ইসরাইলকে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

বাংলাদেশ সময়: ১১:৩৩:৪৯   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তের পথে : খুলবে হরমুজ, ধাপে ধাপে অবরোধও উঠবে
ইরানের জন্য কয়েকশ কোটি ডলার ছাড় করতে সম্মত আমিরাত: রিপোর্ট
বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন - বাণিজ্যমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২
ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ